চাটখিলে দুই হাসপাতাল মালিকের জেল-জরিমানা
- আপডেট সময় : ০৭:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ২৬

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালী চাটখিল উপজেলার শিশু হাসপাতালের মালিক ডাঃ শাহাদাত হোসেন রতনের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে নবজাতক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিষ কুমার কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় দেন।
আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালনকারী ডাঃ শহিদুল আহমেদ নয়ন ও ইন্সপেক্টর নুরুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জরিমানা আদায় করে তাদের জেল এর আদেশ বাতিল করা হয়।
















