এনায়েত করিম রাজিব :
বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠের পর মাঠ জুড়ে সূর্যের হাসি উকি দিচ্ছে কৃষকের মাঠে। সূর্যমুখী চাষে বাম্পার ফলনে কৃষকের মুখে হাঁসি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় স্বল্প সময় পরে থাকা পতিত জমিতে অধিক লাভবানের মুখ দেখছেন সাধারণ কৃষকরা। ১৩৫ হেক্টর জমিতে সূর্যমুখীর বাম্পার ফলনে মাঠ গুলো সেজেছে অপরুপ সাজে। এ যেন এক মনোরম দৃশ্য। প্রতিনিয়ত এ সৌন্দর্য দেখতে দূর-দূরান্তের গ্রাম থেকে আসছেন শত শত মানুষ।
সরোজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পানগুছি নদীর তীরবর্তী কাঁঠালতলা গ্রাম। এ গ্রামের নদীর চরে ফসলি মাঠে সূর্যমুখী চাষে বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন গুনছেন অর্ধ শতাধিক কৃষক পরিবার। দেশি আমন ধান কাটার পরে এক সময় যে জমি গতিত অবস্থায় পরে থাকত সেখানে এ বছর কৃষক চাষাবাদ করেছেন সুর্যমুখীর। আর মাত্র ১ মাস পরে ফল কেটে ঘরে তুলবেন চাষিরা। কৃষক মনির মোল্লা জানান, এ বছর তার সাড়ে ৪ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন ৪ মাস পূর্বে। কৃষি অফিস থেকে বিনামূল্যে বিজ ও সার পেয়েছেন তিনি। তার পরেও সার কীটনাশক চাষাবাদ মজুরি সহ এ জমিতে ৩ হাজার টাকা ব্যায় করে ঘরে তুলতে পারবেন প্রায় ৩ মন বীজ যার বাজার মূল্য রয়েছে ১২ হাজার ৬শ' টাকা।
প্রতি লিটার এ সূর্যমুখী তৈল বাজার দর রয়েছে ৩শ' টাকার ও বেশি। আর মাত্র ১ মাস পরে তিনি সূর্যমুখী ফুল কেটে ঘরে তুলতে পারবেন। ভালো ফলনে বেজায় খুশি এ কৃষক। তিনি বলেন এরকম যদি প্রতি বছর ফলন হয় তাহলে প্রতি বছরই সূর্যমুখী চাষাবাদে ঝুঁকবেন কৃষক। এরকম সূর্যমুখী চাষ করেছেন রহমান হাওলাদার ৬০ শতক জমিতে, সগির ঘরামি ৬৬ আলতাব সেখ ২ বিঘা জমিতে, খালেক সেখ ১ বিঘা জমিতে, জাকির ঘরামী ১০ শতক, চান মাঝি ১ বিঘা, মহারাজ খা ১০ শতক জমিতে। সূর্যমুখী চাষ করে অধিক লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন কাঁঠালতলা গ্রামের এ কৃষকরা। কৃষক বলছেন বাজারের নানাবিধ ভেজাল সয়াবিন তেল পরিহার করে নিজেদের উৎপাদিত সূর্যমুখী তেল থেকে পরিবারের চাহিদা মিটিয়েও বাজারজাত করতে পারবেন সূর্যমুখী এ ভোজ্য তেল।
এদিকে কৃষি অফিস সূত্রে জানা গেছে এ উপজেলায় এ বছরে ১৩৫ হেক্টর জমিতে সূর্যমুখী চাষাবাদ ঝরেছেন কৃষক। এর মধ্যে মোরেলগঞ্জ সদর ও পৌরসভায় ১০০ বিঘা বলইবুনিয়া ইউনিয়নে ৭৫ বিঘা, খাউলিয়া ৬০ বিঘা, পুটিখালী ৫০ বিঘা, নিশানবাড়িয়ায় ৩০ বিষা, পঞ্চকরণ ২৫ বিঘা, হোগলাবুনিয়া ২৫ বিঘা, দৈবজ্ঞহাটি ১৫ বিঘা, বারইখালী ১০ বিঘা ও চিংড়াখালী ১২ বিঘা জমিতে এ ফুলের চাষ হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না