সিদ্ধিরগঞ্জবাসীকে যুবদলের পক্ষে সিফাতুর রহমান রাজু‘র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৮:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ২৮

প্রতিদিনের নিউজ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিগঞ্জের সর্বস্তরের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতা সিফাতুর রহমান রাজু।
এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণির মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
ঈদুল ফিতর একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে প্রত্যাশা করেন তিনি। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠার প্রত্যাশায় সিদ্ধিরগঞ্জ থানার সর্বস্তরের মানুষসহ দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।



























