
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে জাহাঙ্গীর আলম প্রধান বলেন, “সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার। প্রিয় ছেংগারচর পৌরবাসী, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ বয়ে আনুক সবার জীবনে আনন্দ, সুখ ও সমৃদ্ধি।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমানে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমার নেতা চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই এই ঈদে অঙ্গীকার করি, ছেংগারচর পৌরসভাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবো।”
বিবৃতির শেষাংশে তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “আমি সবার জন্য দোয়া করি। আগামীর দিনগুলোতে আমরা যেন শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করতে পারি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ঈদ মোবারক।”
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না