সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে গরীব ও দুঃস্থ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে থেকে সেমাই ও চিনি বিতরণ করছে নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় নাসিক ৪ নম্বর ওয়ার্ড বাগানবাড়ী, রেললাইন এলাকায় এ সেমাই ও চিনি বিতরণ করা হয়।
সেমাই ও চিনি বিতরণকালে বিএনপি নেতা আনোয়র হোসেন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই ঈদকে সামনে রেখে আমাদের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করছি। এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া। যার ফলশ্রুতিতে তাঁর মতো করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সাদেক হোসেন, মামুন হোসেন অপু, মো. ইমন হোসেন, মো. ওসমান সহ আনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না