
মতলব প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল নেতা মো. আনোয়ার হোসেন মৃধা ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অপূর্ব বন্ধন। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, ‘ঈদের এই আনন্দঘন মুহূর্তে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব।’
কাউন্সিলর প্রার্থী আনোয়ার মৃধা মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসীর সুখ, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন। পাশাপাশি তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “ভবিষ্যতে আমি এলাকার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই এবং সবার ভালোবাসা নিয়ে পাশে থাকতে চাই।”
শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না