এমপি মান্নানের পক্ষ থেকে অসহায়দের মাঝে সিদ্ধিরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৩৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পাখা শাহ মাজার এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানের সভাপতিত্বে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ , ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম প্রধানের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
বিএনপি নেতা জাকির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর যুবদল নেতা আক্তার মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, মহানগর কৃষক দল নেতা সবুজ, ৯নং ওয়ার্ড বিএনপির নেতা আফজাল হোসেন, রাকিব প্রধান, মহারাজ, সেলিম, মিজান, ৯নং ওয়ার্ড শ্রমিকদল দল নেতা শ্যামল, পাভেল, মনির হোসেন, মোহাম্মদ আলী ও তনু পাগলাসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্য খাইরুল ইসলাম সজিব বলেন, আপনারা সবাই আমাদের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান দিন রাত কষ্ট করে যাচ্ছেন দেশ ও দেশের জনগণ,কে সেবা করার জন্য।
তিনি আরো বলেন, আমরাদের নারায়ণগঞ্জ ৩-আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান আপনাদের কাছে নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করর জন্য তিনি চেষ্টা করছেন।

























