মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় “ক্ষুদ্র প্রচেষ্টায় হাসুক সবার মুখ, মানবতার কল্যাণে আমরা আছি আপনাদের পাশে” এই স্লোগানকে সামনে রেখে রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ছেংগারচর পৌর এলাকার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
তিনি বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এ ধরনের উদ্যোগই পারে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয়, আশা করি তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
রেজিয়া-ইসমাইল খান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও একজন মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে। ভবিষ্যতে শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান ও আবুল বাসার খান'সহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদল নেতা মো. ইমন মোল্লা। কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন খান।
ফাউন্ডেশনের প্রথম কার্যক্রম হিসেবে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রতিটি প্যাকেজে ছিল সেমাই ২ প্যাকেট, নুডলস ১ প্যাকেট, চিনি ১ কেজি, মসলা ৫০ গ্রাম, গুঁড়া দুধ ১০০ গ্রাম, খুরমা ১০০ গ্রাম, সাবু ২৫০ গ্রাম, আলু ১ কেজি ও পেঁয়াজ ১ কেজি।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না