ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা এ.কে হিরা
- আপডেট সময় : ০১:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৩৯

প্রতিদিনের নিউজ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, পবিত্র রমজান মাসের এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা শেষে ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে অফুরন্ত আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। তিনি বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ধনী-গরিব, শ্রেণি-পেশা নির্বিশেষে সকল মানুষের মধ্যে সমতা, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধনকে সুদৃঢ় করার এক মহৎ উপলক্ষ। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। তাহলেই ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।
ছাত্রদল নেতা এ.কে হিরা আরও বলেন, বর্তমান সময়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করেন এবং আমাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দেন। তিনি দেশবাসীর সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও অগ্রগতি কামনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, আগামীতেও এলাকার উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
শেষে তিনি নারায়ণগঞ্জবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি”এই কামনায় সবাইকে আবারও ঈদ মোবারক।


























