আল-আমিন ভূঁইয়া :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের রাজা বাড়ির এক স্কুল শিক্ষক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর খবরে বাড়িতে স্বজনদের আহাজারি ও শোকের মাতম বইছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্কুল শিক্ষক আলমগীর হোসেন(৪৮) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন উত্তর পিংড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। সে সুমানগঞ্জ ছাতকের বুড়াইরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিক্ষক আলমগীর হোসেনের দুই ছেলে। বড় ছেলে জিহাদ রাজা প্রবাসে থাকে ও ছোট ছেলে জাহিদ রাজা মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার বিকেলে বাসা বাড়িতে ফেরার পথে গোবিন্দগঞ্জ পয়েন্টের নিকট সুহিতপুর এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী স্কুল শিক্ষক আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত আলমগীর হোসেনের বড় ভাই মো.শরীফ রাজা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ভাই আলমগীর হোসেন ৩৫ বছর ধরে শিক্ষকতা করে। আলমগীর আমার ছোট ভাই। ছাতকে বসবাস করতো। বাসাবাড়িতে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ সড়কে দূর্ঘটনা ঘটে। আহত আলমগীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মোতালেব বলেন, লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষক আলমগীর হোসেন আহত হন। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত আলমগীর হোসেন মারা যায়। পুলিশ দূর্ঘটনাস্থল থেকে লেগুনা ও ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে।
এদিকে তার মৃত্যুর খবরে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে বইছে শোকের মাতম।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না