ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জিয়া সৈনিক দলের নেতা সুমন মুন্সি
- আপডেট সময় : ০২:১৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ৫৫

প্রতিদিনের নিউজ :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম মোস্তফা সুমন মুন্সি।
শুভেচ্ছা বাণীতে জিয়া সৈনিক দলের নেতা গোলাম মোস্তফা সুমন মুন্সি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আগত। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করে। আমাদের সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আল্লাহর অশেষ রহমত ও বরকতময় শান্তি এবং সমৃদ্ধি।
তিনি আরো বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ যেমন চাঁদাবাজি, দখল বাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিহার করতে হবে। নিজেদের আনন্দ যার যার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাথে সমানভাবে ভাগ করে পালন করতে হবে। সকলের জীবন হোক আনন্দময় এই কামনায় আমার প্রিয় নারায়ণগঞ্জবাসীর সর্বস্তরের জনগণসহ দেশ ও দেশের বাইরের সকল মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক।



























