সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে হাজী ইদ্রিস আলী এন্ড হাজেরা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় সাবেক কাউন্সিলন ইকবাল হোসেনের নিজ বাসভবনে দুঃস্থ ও অসহায়দের মাঝে এ ঈদ উপহার তুলে দেওয়া হয়।
হাজী ইদ্রিস আলী ও হাজেরা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজিব বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়ে একটি উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে, মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্যই আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান।
ওনার বাবা জিয়াউর রহমান যখন দলটি করেছিলেন তার উদ্দেশ্যই ছিলো বাংলাদেশের যেকোন প্রয়োজনে, জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এই দল বা দলের কর্মীগুলো সবার আগে মানুষের পাশে এসে দাঁড়াবে।
আপনারা অনেক সৌভাগ্যবান, কাউন্সিলর ইকবাল বিগত দিনগুলোতে আন্দোলন সংগ্রামে জেলে থাকার পরও আপনাদের কথা তিনি ভুলেন নাই। তার সামর্থ অনুযায়ী সবসময় আপনাদের পাশে থেকেছেন।
তিনি আরও বলেন, আজকে আমাদের সৌভাগ্য যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। নারীদের আত্মসম্মান সামাজিক অবস্থান বৃদ্ধির জন্য নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন তিনি।
আপনারা জানেন ইতিমধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েই তিনি প্রথম যে কাজটি করেছেন মানুষের মাঝে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এই ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য হলো যে প্রান্তিক গোষ্ঠী নারীরা আছেন তারা অনেক যায়গায় অবহেলিত হয় অনেক অসম্মানের শিকার হয়।
প্রত্যেক নারীর সম্মান আত্মমর্যদা বৃদ্ধির জন্য এই ফ্যামিলি কার্ড করে দিয়েছেন। কেউ যদি আপনার পাশে না থাকে সরকার আপনার পাশে থাকবে। সরকার আপনার পাশে থেকে আপনার আত্মসামাজিক মর্যাদা উন্নয়নে কাজ করবে। তাই আপনারা সকলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন।
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কামাল হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আক্তার হোসেন ও মাস্টার মহিউদ্দিনসহ আরো অনেকে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না