০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার উপর হামলা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৪২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকাররা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাগর মল্লিক।

এসময় তাদের নিকট থেকে ২ লাখ ৪ হাজার টাকার মূল্যের একটি ১২ আনা ওজনের স্বর্ণের চেইন এবং তার প্যান্টের পকেটে থাকা ১লাখ ৯৮ হাজার টাকার ১টি সামস্যাং গ্যালাক্সি এস-২৩ আল্ট্রা মোবাইল ফোন ছিনিয়ে নেন হামলাকারীরা।
বুধবার (১১ মার্চ) রাত ১১ টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকায় এ হামলা হয়েছে। এ ঘটনায় বুধবার দিন গত রাতে হামলার শিকার সাগর মল্লিক (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি আজ নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

অভিযুক্তরা হলেন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার রবিন ওরফে বাংলা রবিন (২৮),জন্টু (২৯),ফরহাদ (২২), মো. সোহেল (৩০), মো. আলী (২৯), নাজমুল (২৩), আল আমিন (২২) জাকির (৩৫) জাহাঙ্গীর (৩৫), কিরন (৪০), আমির হোসেন (২৯)।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হামলার শিকার দুই এনসিপি নেতা কামাল মিয়া নামক এক দোকানির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তারা একে অন্যে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতায় অভিযুক্ত হামলাকারীরা এনসিপি নেতাদের নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হলে অভিযুক্তরা ও অজ্ঞাত আরও ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে হামলা চালান।

এ বিষয়ে হামলার শিকার সাগর মল্লিক বলেন, আমরা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এসময় হামলাকারীরা আমাদের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন এবং তারা আমাদেরকে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছিলো। একপর্যায়ে আমাদের উপর অতর্কিত হামলা করে আহত করে। মূলত এরা স্বৈরাচার আমলে লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিল। তবে ৫ আগস্টের পর বর্তমান সরকারের নাম বিক্রি করে যাচ্ছে। অথচ তারা বর্তমান সরকারের কোনো নেতাকর্মী না।

জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম বলেন, গতকাল বালু মহল নিয়ে বিএনপি দলীয় দুপক্ষের সংঘর্ষের বিষয়ে আমাদের আলাপচারিতার সময়ে অতর্কিতভাবে হামলা করে বসে।মূলত হামলাকারীরা সরকার দলীয় কোনো পদধারী না তারা হচ্ছে সুবিধাভোগী।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার উপর হামলা

আপডেট সময় : ০৪:৩৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬