০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক-১; হামলায় আহত-৮

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৩১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় মাদক কারবারিদের হামলায় ৮ জন আহত হয়েছেন।

বুধবার,১১ মার্চ দিবাগত রাতে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি প্রাইভেটকারে করে মাদক বহন করে এলাকায় প্রবেশ করে কয়েকজন মাদক কারবারি। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তার এক সহযোগীকে আটক করেন।

এ সময় মাদক কারবারিরা স্থানীয়দের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং হামলা চালায়। এতে অন্তত ৮ জন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আটককৃতদের তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ আটক-১; হামলায় আহত-৮

আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬