সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে কৃষকদল মহানগরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বসতবাড়িতে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় কৃষকদল নেতার ছোট ভাই ও এক সহযোগীকে মারধর করা হয়। এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কৃষকদল নেতার ছোট ভাই রায়হাতুল মাহমুদ রাতুল।
অভিযুক্তরা হলো, গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার দেলোয়ার হোসেন ভূইয়া, তার পুত্র ইরফান ভূইয়া, তার ভাই ইয়ার হোসেন ভূইয়া, ইমন ভূইয়া, মেজবা ভূইয়া, আক্তার হোসেন ভূইয়া, ফয়সাল ভূইয়া, রেজাউল করিম শিমুল হোসেন ওরফে গিট্টু, মনির ভূইয়া, আলাল ভূইয়া, তৌহিদ ভূইয়া, জনি হোসেন, মনির সুটার মনির, সোহেল ওরফে নোয়াখাইল্যা সোহেল, আলাউদ্দিন, মোঃ ফারুক ভূইট্টা ফারুক, মৌসুমী ভূইয়া, সিনহা আফরিন ভূইয়া।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা খুবই খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির। ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীরা এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। তাদের কর্মকান্ডের প্রতিবাদ করায় তারা কৃষকদল নেতার উপর ক্ষুব্দ ছিল। প্রায়ই কৃষকদল নেতা ও তার পরিবারের লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি ও খুন জখমের হুমকি প্রদান করে আসছিল। গত ১০ মার্চ দুপুরে কৃষকদল নেতা ফয়সালের রাজনৈতিক সহযোগী সজীব কাজীর সঙ্গে বিবাদীদের বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে মারধর করে। খবর পেয়ে ফয়সাল সজীবকে উদ্ধার করতে গেলে বিবাদীরা তাকেও পরবর্তীতে দেখে নেয়ার হুমকী দেয়। ওই ঘটনার জের ধরে রাত সাড়ে ১০ টার দিকে অভিযুক্তরা কৃষকদল নেতার বসতবাড়িতে লাঠিশোঠা ও দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালিয়ে মারধর করে। এসময় প্রতিপক্ষের হামলা ভাংচুরে ৫ লাখ টাকার ক্ষতি এবং হামলাকারীরা বসতঘরে রক্ষিত আলমারি থেকে নগদ ১০ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না