সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে মারধরের অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৮৭

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে ইট, বালু, সিমেন্ট সরবরাহকারীর সহযোগী শাহেদ নামে এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত যুবক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার কদমতলী গ্যাসলাইন এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো কদমতলী এলাকার খোরশেদের ছেলে হিরো (৩৮), মৃত হুমায়ুন কবিরের ছেলে সিমান্ত (৩৫) সহ সাজিদ (২৪), সিমান্ত (৩৫), পলক (২৪), সুমন (৩৮)। এছাড়া অজ্ঞাত আরো ৮/৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে ভুক্তভোগী উল্লেখ করেন, বিভিন্ন স্থানে নির্মানাধিন ভবনের ইট, বালু, সিমেন্ট সরবরাহের ঠিকাদার তানভির সিদ্দিকের সহযোগী হিসেবে কর্মরত আছি। বিভিন্ন সময় তার মালামালের টাকা আমার মাধ্যমে বিভিন্ন স্থানে লেনদেনের কাজ করি। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ মার্চ আমার বাসা হতে এক লক্ষ বিশ হাজার টাকা নিয়ে বের হয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন গ্যাসলাইন এলাকায় অভিযুক্তরা আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি অপরাগতা প্রকাশ করলে তারা আমার উপর ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে আমাকে এলোপাথারি মারধর ও দেশীয় অস্ত্র দ্বারা রক্তাক্ত করে।

























