মো. জাবেদ হোসেন:
জাটকা সংরক্ষণে চলমান অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে হরিণা নৌ পুলিশ ফাঁড়ি।
রোববার (৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
হরিণা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, এস.আই সেলিম রেজার নেতৃত্বে এএসআই মোস্তাফিজুল রহমান, এ.এস.আই নকুলসহ সঙ্গীয় ফোর্স মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জাটকা বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নিষিদ্ধ সময়ে জাটকা শিকারের অভিযোগে ৫ জন জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোহাম্মদ রবিউল সরদার (১৯), পিতা: মোহাম্মদ দিন ইসলাম, গ্রাম চরজানপুর পশ্চিমপাড়া, থানা হিজলা, জেলা বরিশাল; কালু ঢালি (২৫), পিতা: মো. শুকুর আলী, গ্রাম মাঝিকান্দি, থানা হাইমচর, জেলা চাঁদপুর; আলাউদ্দিন মাতব্বর (৪২), পিতা: মৃত তোতাব আলী মাতব্বর, গ্রাম খাগেরচর, তেনচিরা বাজার, থানা হিজলা, জেলা বরিশাল; মোঃ সুমন বেপারী (১৯), পিতা: মোহাম্মদ হানিফ বেপারী, গ্রাম আদর্শ গ্রাম, থানা হাইমচর, জেলা চাঁদপুর এবং মোঃ আমির হোসেন (৪৮), পিতা: আব্দুর রশিদ মোল্লা, গ্রাম চরফতেজংপুর (পশ্চিমপাড়া), থানা ও জেলা চাঁদপুর সদর।
আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা রক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না