০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে ইট-বালু, রড, সিমেন্টের স্তুপ : মুসল্লিদের ভোগান্তি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ৩২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে ইটের খোয়া, ইট ভাঙ্গার মেশিন, সিমেন্ট ও বালু ফেলে রেখে মসজিদে আগত মুসল্লিদের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে উল্লেখিত মসজিকমিটির এক সহ-সভাপতির বিরুদ্ধে।

শনিবার (৭ মার্চ) সিদ্ধিরগঞ্জের ৬নম্বর ওয়ার্ডের গোদনাইল মন্ডলপাড়া এলাকায় ঘটনার সত্যতা যাচাই করতে, সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাতেমা (রাঃ) জামে মসজিদের সামনে ইটের খোয়া, ইট ভাঙ্গার মেশিন বালুর স্তুপ রাখা হয়েছে। এতে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লীদের যাতায়াতে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, মসজিদের সহ-সভাপতি মোহাম্মদ নূর মসজিদের জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ সেখানে ব্যক্তিগত স্থাপনা নির্মাণের জন্য ইট, ইট ভাঙ্গার মেশিন ও বালু রেখে দিয়েছেন।

পাশাপাশি তিনি সিটি কর্পোরেশনের রাস্তার ওপর তার রেখে দেওয়া ইটের খোয়ার উপরে পানি ঢেলে প্রতিনিয়ত রাস্তাটি কাদাযুক্ত করে যেমন মানুষের চলাচলে সমস্যার সৃষ্টি করছেন অন্যদিকে রাস্তারও ক্ষতি করছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

স্থানীয়রা আরোও জানান, মসজিদের সামনে এভাবে নির্মাণ সামগ্রী রাখায় মুসল্লিদের চলাচলে চরম সমস্যা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের মসজিদে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ নূরকে জিজ্ঞেস করলে তিনি বলেন, উক্ত মালামাল আমি আমার ব্যক্তিগত ভবন নির্মাণের জন্য ইটের খোয়া ভেঙ্গে রেখেছি, তবে আমি দ্রুতই সরিয়ে ফেলবো। কিন্তু এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে ইট-বালু, রড, সিমেন্টের স্তুপ : মুসল্লিদের ভোগান্তি

আপডেট সময় : ০৯:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬