মো. রাছেল :
চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরে ডুবে জুনাঈদ হোসেন (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।
নিহত জুনাঈদ হোসেন ওই গ্রামের গ্রাম পুলিশ জোসনা আক্তারের ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট শিশুটির এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, ভোরবেলায় পরিবারের সবাই ঘুমিয়ে থাকলেও জুনাঈদ ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। ধারণা করা হচ্ছে, দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় ২ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় জুনায়েদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করা হলে নিশ্চিত হওয়া যায় যে, সে আর বেঁচে নেই। এ ঘটনায় নিহত শিশুটির মা জোসনা আক্তারসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকাবাসীও আবেগাপ্লুত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না