চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেছেন, চাটখিল পৌর শহরে কোন ব্যাটারিচালিত অটো রিক্সা ও ভ্যান গাড়ি থেকে কোনরকম চাঁদা আদায় করা যাবে না। পৌর বাজার ইজারাতে এ চাঁদা নেওয়ার কোন বিধান নেই। তিনি গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, শাজাহান রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন, এস আই নূর মিয়া প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আরো বলেন, ফায়ার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে সকল ব্যবসা প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত চাটখিল পৌর শহরে ভ্রাম্যমান ভ্যান দোকানের কারণে সৃষ্ট যানজটে জনদুর্ভোগ কমানোর জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না