০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম:
“শেষ আশ্রয়” ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে “শেষ আশ্রয়” ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি মাদ্রাসারোড এলাকায় “শেষ আশ্রয়” ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
“শেষ আশ্রয়” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মুজাম্মিল ফারুক কাসেমী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ইমাম কাজী, আমান কাজী, নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি মো. আরিফ ভূইয়া।
এ সময় “শেষ আশ্রয়” ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মামুন, মো. আশরাফুল আলম, মো. সাদ্দাম কাজীসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।


























