মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মণচক গ্রামের মরহুম আব্দুল আউয়াল প্রধান ও গ্রামের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজানের ৯ম রোজা শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণচক কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের সুযোগ্য সন্তান ব্যবসায়ী মো. কাউসার আহমেদ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামা, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় দুই হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর মরহুম আব্দুল আউয়াল প্রধানের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, তিনি ছিলেন সৎ, বিনয়ী ও সমাজসেবামূলক কাজে নিবেদিত একজন মানুষ, যার অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. তফাজ্জল হোসেন, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা সরকার, বিল্লাল হোসেন মাস্টার, নজরুল ইসলাম, আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য দুলাল প্রধান, শাহ আলম প্রধান, কোরবান আলী ঢালী, কবির সরকার, ইউসুফ আলী প্রধান, আবুল কাশেম, ইলিয়াছ প্রধান, ছানা উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণচক জামে মসজিদের ইমাম মাওলানা মনির হোসেন। একই সঙ্গে মরহুম আব্দুল আউয়াল প্রধান ও ব্রাহ্মণচক গ্রামের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজক মো. কাউসার আহমেদ উপস্থিত সকলের কাছে তার পিতা ও গ্রামের মৃত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করেন।
ধর্মীয় ও হৃদয়স্পর্শী এই আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলে জানা গেছে। মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না