০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

নাসিক ৪নং ওয়াডের্র সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রদল নেতা হিরা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৪৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নাসিক ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রকাশ করেছেন তরুণ এই ছাত্রদল নেতা আব্দুল কাদির জিলানী হিরা।

বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

আটিগ্রাম এলাকার এই তরুণ সমাজসেবক দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের মধ্যে ইতিমধ্যেই তিনি সৎ, পরিশ্রমী ও সমাজসেবী হিসেবে পরিচিতি পেয়েছেন।

সম্ভাব্য প্রার্থী এ.কে হীরা বলেন, “আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ডের মানুষ অনেকদিন ধরে উন্নয়ন ও নাগরিক সেবা থেকে বঞ্চিত। যদি জনগণ আমাকে সুযোগ দেন, আমি ইনশাআল্লাহ ওয়ার্ডবাসীর সার্বিক উন্নয়নে কাজ করবো রাস্তা-ঘাট, ড্রেনেজ, শিক্ষা ও যুব সমাজের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও দোয়া থাকলে উন্নয়ন, স্বচ্ছতা ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।

স্থানীয় কয়েকজন ভোটাররা জানান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকায় এ.কে হীরা এখন জনপ্রিয় এক মুখ হিসেবে পরিচিত হয়েছেন আমাদের এলাকার সাধারণ মানুষের মাঝে। তাদের আশা তরুণ এই প্রার্থী নির্বাচনী মাঠে নতুন উদ্যম ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নাসিক ৪নং ওয়াডের্র সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ছাত্রদল নেতা হিরা

আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬