সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসান আলী প্রধানের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১০ সালে ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মরহুম হাসান আলী প্রধানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শনিবার দোয়া, মিলাদ মাহফিল, কোরআন খতম ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
প্রয়াণের ১৬ বছরে সাহসী এই বীরযোদ্ধাকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে তার পরিবার ও আত্মীয়স্বজনরা।
আজ মাতৃভূমির কোলে ঘুমিয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা হাসান আলী প্রধান যে মাটিকে শত্রুমুক্ত করতে একাত্তরের রণাঙ্গনে জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মাটির আলিঙ্গনে জাতির সূর্যসন্তান।
১৬ বছরআগে জীবনের কাছে হার মানেন অদম্য হাসান আলী প্রধান। বিদায়বেলায় সিক্ত হন রাষ্ট্রীয় সালাম আর সর্বস্তরের মানুষের ভালোবাসায়।
ব্যক্তি জীবনে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। ১৬ তম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারবর্গ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না