নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের সাক্ষাৎ
- আপডেট সময় : ০৮:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিাগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নগর ভবনের সম্মেলন কক্ষে নাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান গোলাম মুহাম্মাদ সাদরিল। এ সময় তারা কুশল বিনিময় করেন এবং সাখাওয়াত হোসেন খান তার সার্বিক বিষয়ে খোজঁ খবর নেন।
উপস্থিত সাংবাদিকদের সাদরিল বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁর দক্ষতা , সততা ও অভিজ্ঞ নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আরও উন্নত , আধুনিক ও জনবান্ধব নগরীতে পরিণত হবে এই প্রত্যাশা রাখছি।
এর আগে সকাল সাড়ে ৯টায় নাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরবৃন্দসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

























