০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জের নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান নুরুন্নাহার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৪৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। এবার আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাই মনোনয়ন পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন মহিলা দলের নেত্রীরা।

নারায়ণগঞ্জে সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন পেতে চেষ্টা করছেন একাধিক নেত্রী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মোসা: নুরুন্নাহার। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের উন্নয়নে কাজ করতে চান তিনি।

মোসা: নুরুন্নাহার বলেন, ‘বিএনপি’র রাজনীতির সাথে সংযুক্ত থেকে সমাজের মানুষের জন্য ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। বিশেষ করে সমাজের অসহায় সুবিধা বঞ্চিত নারীদের উন্নয়নে পাশে দাঁড়াতে চাই। এ জন্য নারী সংরক্ষিত আসনে এমপি হওয়ার ইচ্ছা পোষণ করছি, আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।’

৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কর্মী হিসেবে স্বক্রিয় অংশ গ্রহণ তার। মোসাঃ নুরুন্নাহার ১৯৯১-১৯৯৪ মেয়াদে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন তৎকালীন গোদনাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড জালকুড়ি শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়ে দল কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন। ১৯৯৪-১৯৯৬ মেয়াদে সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন তৎকালীন গোদনাইল ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

১৯৯৬-২০০১ মেয়াদে সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তৎকালীন আওয়ামীলীগ শাসন আমলে সরকার বিরোধী আন্দোলনে দল কর্তৃক ঘোষীত সকল কর্মসূচিতে স্বক্রিয় অংশ গ্রহণ করে। তৎকালীন সরকার কর্তৃক জুলুম-নির্যাতনের স্বীকার ও ৩টি ফৌজদারী মামলার আসামী হন।

২০০২ সালে সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন। ২০১৩-২০১৭ মেয়াদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এর দায়িত্বপ্রাপ্ত হয়ে জেলার আত্ততাধীন সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ডসমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দল কর্তৃক ঘোষীত সরকার বিরোধী আন্দোলনে স্বক্রিয় অংশ গ্রহণ করেন। ২০১৭ সালে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এর দায়িত্বপ্রাপ্ত হয়ে জেলার আত্ততাধাীন সকল থানা, ইউনিয়ন ও ওয়ার্ডসমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দল কর্তৃক ঘোষীত সরকার বিরোধী আন্দোলনে স্বক্রিয় অংশ গ্রহণ করে দায়ীত্ব পালন করে।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর তার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলা শখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। সম্মেলনের উদ্ধোধক ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ। ঐ সম্মেলনে জেলার সভাপতি পদে আমি ব্যতিত অন্য কোন প্রার্থী ছিলেন না। উপস্থিত সকল কাউন্সিলর আমাকে সভানেত্রী পদে সমর্থন প্রদান করে

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নারায়ণগঞ্জের নারী উন্নয়নে কাজ করতে সংরক্ষিত আসনে এমপি হতে চান নুরুন্নাহার

আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬