এমপি নির্বাচিত হওয়ায় মান্নানকে আকবর হোসেনের শুভেচ্ছা
- আপডেট সময় : ০২:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৭৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই বিজয়কে ‘গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেন।
শুভেচ্ছা বার্তায় আকবর হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছেন।
আজহারুল ইসলাম মান্নান একজন জনদরদী নেতা মাটি ও মানুষের বন্ধু। ধানের শীষের এইবিজয় প্রমাণ করে, জনগণ উন্নয়ন, শান্তি এবং ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। এই বিজয় দীর্ঘ সংগ্রামের ফসল, এই বিজয় সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁয়ের জনগণের।

























