০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

মতলব উত্তরে ইউপি সদস্যের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসমাইল খান টিটু:-
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হোসেন (৫৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি উপজেলার আমুয়াকান্দি গ্রামের মরহুম শুকুর দেওয়ানের সন্তান।

রবিবার ভোর রাতে ঢাকার শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বাদ জোহরের আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার আগে দুলাল মাস্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার, নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ওটার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মুন্সী, সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম এবং মরহুমের ছোট ভাই আক্তার হোসেনসহ অন্যান্যরা। জানাজা নামাজ ও দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল-আমিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর, মাস্টার ওসমান গনি খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী মরহুম জাহিদ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬