সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পুলিশের অভিযানে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ বিভিন্ন মামলার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ ১০০ পুরিয়া হেরোইন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করে। অভিযানে ৩টি নিয়মিত মাদক মামলার আসামি, এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না