প্রতিদিনের নিউজ :
বাগেরহাটের কচুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. রহমত শেখ (২৮) নামে এক যুবকের দুই হাত ও একটি পা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
গত রবিবার, ২২ ফেব্রুয়ারি সকালের দিকে উপজেলার মাঘিরা ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবির খানের কলা ও সুপারি বাগানে এ ঘটনা ঘটে। আহত রহমত শেখ একই গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রহমত শেখ একই গ্রামের বাসিন্দা ইসরাফিল ও ইয়াছিনের বাড়িতে গিয়ে তর্কে জড়ান। সেখান থেকে বের হওয়ার পর ইসরাফিল ও ইয়াছিনসহ আরও কয়েকজন তাকে একটি কলাবাগানে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ও হামলাকারীদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল। সুযোগ পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না