০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-৩

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রবিউল আলম:

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহতের খবর পাওয়া গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারী) সকালে নগরীর ৩৯নং ওয়ার্ড হায়দরাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পর মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্রসহ জমি মালিক দাবি করা লোকমান হোসেন ও তার পরিবারের উপর হামলা চালাচ্ছে প্রতিপক্ষের লোকজন।

মারপিটের ঘটনায় আহতদের টংগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে হামলায় আহতদের আত্নীয়রা।

গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় আহত লোকমান বাদী হয়ে হামলাকারী ৭ জনের নাম উল্লেখ করে স্থানীয় পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, অভিযুক্তরা হলেন টংগী বনমালা এলাকার আবু তাহের, রিদয় ও খুকি আক্তার, নগরীর হায়দারাবাদ এলাকার শফিকুল ইসলাম নূরুল ইসলাম, বাবুল মিয়া এবং রোকসানা আক্তার।

অভিযুক্ত রোকসানা জানান মারপিটের ঘটনার পর আজ সোমবার আমরা মিলমিশের চেষ্টা করছি, তারা সারা দেয়নি।

পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ আতিকুর রহমান সাংবাদিকদের জানান, মারপিটের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত-৩

আপডেট সময় : ০১:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬