রবিউল আলম:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৪৩২ বঙ্গাব্দ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে পূবাইল থানা বিএনপি একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে রাজবাড়ী মাঠ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল নেতৃবৃন্দদের নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সঙ্গে পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন,পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব মোল্লা, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া ও এম নজরুল ইসলামসহ পূবাইল থানা বিএনপির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, সেই বীর শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও আদর্শ আমাদের অনুপ্রেরণা জোগায় দেশপ্রেম, দায়িত্ববোধ ও মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা লালন করতে।
মহান একুশের এই দিনে পূবাইল থানা বিএনপি ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না