আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সাবেক কাউন্সিলর সাদরিলের
- আপডেট সময় : ০৯:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ও নারায়ণগঞ্জের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল।
শুভেচ্ছা জানিয়ে সাদরিল বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশ ও নারায়ণগঞ্জের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। এই বিশেষ দিনটি বিশ্বব্যাপী সকল মাতৃভাষার সুরক্ষা ও উন্নতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক। বাংলাদেশের ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন করেন সাদরিল
বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন বলে উল্লেখ করে সাদরিল বলেন, মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সব ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে।

























