০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

অপরাধে অতিষ্ঠ বাবা, ছেলেকে নিজেই তুলে দিলেন পুলিশের হাতে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চুরি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আশরাফুল (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা, মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর আহিজুল মুন্সি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মতলব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলুয়া গ্রাম থেকে নিজ ছেলেকে নিয়ে মতলব দক্ষিণ থানায় হাজির হন আহিজুল মুন্সি এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

আহিজুল মুন্সি অভিযোগ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং মাদকাসক্তদের সঙ্গে চলাফেরা করে। একাধিকবার সতর্ক করা হলেও সে সংশোধন হয়নি। তিনি বলেন, ছেলের এসব কাজের কারণে আমি ও আমার পরিবার সামাজিকভাবে অপমানিত হয়েছি। তাকে সঠিক পথে ফেরানোর জন্য বাধ্য হয়ে পুলিশে দিয়েছি।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুলের বিরুদ্ধে আগে একাধিকবার সামাজিক সালিশ হয়েছে। অভিযোগ রয়েছে, সে বাইরের লোকজন এনে এলাকায় বিভিন্ন অপকর্ম করত। গত ১৮ ফেব্রুয়ারি রাতে আরও দুইজনকে সঙ্গে নিয়ে এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলেও জানান স্থানীয়রা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, তার বাবা নিজেই তাকে থানায় এনে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

অপরাধে অতিষ্ঠ বাবা, ছেলেকে নিজেই তুলে দিলেন পুলিশের হাতে

আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬