ছেংগারচর পৌরবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা ফরহাদ হোসেন
- আপডেট সময় : ০৪:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছেংগারচর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ও সম্ভাব্য মেয়র প্রার্থী ফরহাদ হোসেন আবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই পবিত্র মাস সবার জীবনে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ বয়ে আনুক এ কামনা করেন তিনি।
ফরহাদ হোসেন আবির চাঁদপুর–২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. জালাল উদ্দিনকে বিপুল ভোটে নির্বাচিত করায় ছেংগারচর পৌরসভা ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, ত্যাগ ও মাঠপর্যায়ের নিরলস কাজের ফলেই এই বিজয় সম্ভব হয়েছে। আগামীতেও দলীয় আদর্শে অবিচল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

























