০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

রমজান উপলক্ষে মতলব উত্তরের পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারিভাবে গড়ে ওঠা ষাটনল পর্যটনকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাফি, কাফরুল থানা ছাত্রদলের সাবেক সদস্য সিহাব সিকদার, ষাটনল ইউনিয়ন ছাত্রদল নেতা রাজিব হোসেন, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাফি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাইম প্রধানসহ আরও অনেক নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই কর্মসূচির ধারাবাহিকতায় রমজানের দ্বিতীয় দিনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, রমজান মাসে অনেকেই এ পর্যটনকেন্দ্রে ইফতার আয়োজন করেন। তাই দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে নেতারা বলেন, অনুষ্ঠান শেষে যেন সবাই নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘ দুই যুগ আগে সরকারিভাবে পর্যটনকেন্দ্র ঘোষণা করা হলেও এখনো দৃশ্যমান উন্নয়নকাজ হয়নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এ স্থানটিকে একটি আধুনিক পর্যটনকেন্দ্রে রূপ দিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

কর্মসূচির শেষে নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে একত্রিত করে অপসারণ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রমজান উপলক্ষে মতলব উত্তরের পর্যটন কেন্দ্রে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট সময় : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬