০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

মতলব উত্তরে কীটনাশক সেবনে ব্যবসায়ীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৯

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ব্যবসায়ী কীটনাশক সেবনের ফলে মৃত্যুবরণ করেছেন। নিহতের নাম রাজন চন্দ্র দাস (৫০)। তিনি পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় রাজন চন্দ্র দাস তার দোকানের ঘরে কীটনাশক ওষুধ খেয়ে আত্মহত্যা করেন। পরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রায় ৭টার দিকে স্থানীয়রা দোকানের দরজায় নক করলে দরজা না খোলার কারণে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখেন, ভিকটিমের মুখ দিয়ে ফোঁটা ফোঁটা লালা বের হচ্ছে। দ্রুত তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করেন।

হাসপাতালে নেওয়ার পর সকাল প্রায় ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার পুলিশ সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে এবং ভিকটিমের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।

মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে ধরা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মতলব উত্তরে কীটনাশক সেবনে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ১০:২৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬