০৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

পাঁচ দিনের কর্মসূচিতে চাঁদপুর–২ আসনে এমপি ড. জালাল উদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৭

Oplus_16908288

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুর–২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের পাঁচ দিনের সফরসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত দাপ্তরিক স্মারকে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। এতে ধর্মীয়, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

সূচি অনুযায়ী, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় মতলব উত্তর উপজেলার লুধুয়া মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে তিনি পিতা–মাতার কবর জিয়ারত করবেন। বিকেল ৫টায় একই মাদ্রাসায় এতিমদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নিজ বাড়ি লুধুয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিনে নিজ বাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মতলব দক্ষিণে বাড়ি সংলগ্ন মাঠে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিকেল ৩টায় সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সফরসূচি শেষ করবেন।

স্মারকে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় জরুরি কাজ থাকলে এ কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।

অনুলিপি পাঠানো হয়েছে: জেলা প্রশাসক ও পুলিশ সুপার, চাঁদপুর; উপজেলা নির্বাহী কর্মকর্তা (মতলব উত্তর ও দক্ষিণ); সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পাঁচ দিনের কর্মসূচিতে চাঁদপুর–২ আসনে এমপি ড. জালাল উদ্দিন

আপডেট সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬