কচুয়ায় সিএনজি চালকদের সাথে শ্রমিক দল নেতা রুবেল প্রধানের মতবিনিময়
- আপডেট সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৬

মোঃ রাছেল :
চাঁদপুরের কচুয়ায় স্থানীয় সিএনজি চালকদের অধিকার রক্ষা ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া বিশ্বরোড মিনি চাইনিজ ও কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল প্রধানের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
শ্রমিক দল নেতা রুবেল প্রধান বলেন, “আমরা সবসময় সিএনজি চালকদের ন্যায্য স্বার্থ রক্ষায় কাজ করে আসছি। কচুয়ার কোনো সড়কে চালকরা হয়রানি বা সমস্যার সম্মুখীন হলে উপজেলা শ্রমিক দল অতীতেও আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের যেকোনো সমস্যায় আমাদের দুয়ার সবসময় খোলা।”
চালকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আপনাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। আপনাদের ব্যবহারের মাধ্যমেই সংগঠনের ও এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হয়।
লাইনম্যান মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ফয়সাল চৌধুরী, পৌর শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর যুবদলের সহ- প্রচার সম্পাদক লিটন ডন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক
আজাদ হোসেন।
এছাড়াও চালকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও বিটুসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা সিএনজি সেক্টরে শৃঙ্খলা বজায় রাখা এবং চালকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


























