০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বিশেষ কম্বিং অপারেশনে মেঘনায় নদীতে অবৈধ জাল জব্দ ও জাগ উচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৬

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বাহেরচর ও মোহাম্মদপুর সংলগ্ন এলাকায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে তিনটি জাগ উচ্ছেদ এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে ২টি বেহুন্দী জাল ও ৫টি মশারি জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এতে সহযোগিতা করেন কোস্ট গার্ডের মোহনপুর আউটপোস্ট এর কন্টিনজেন্ট কমান্ডার্মো. সানোয়ার হোসেন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এবং মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাটকা ও অন্যান্য মাছ রক্ষায় এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ জাল ব্যবহার ও মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এমন সব উপকরণ ধ্বংসের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

মৎস্য বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও নদীতে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

বিশেষ কম্বিং অপারেশনে মেঘনায় নদীতে অবৈধ জাল জব্দ ও জাগ উচ্ছেদ

আপডেট সময় : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬