০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডাক্তারের যোগদান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

দীর্ঘদিন ধরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পদশূণ্য থাকার কারণে চাটখিলবাসী কাঙ্খিত সেবা পায়নি। এই নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশ করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে আনে। এরই প্রেক্ষিতে ৮ জন ডাক্তার কে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডাক্তাররা গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন। এতে করে এলাকাবাসী কাঙ্খিত সেবা পাবে বলে আশা করা যাচ্ছে।

যোগদানকারী ডাক্তাররা হচ্ছেন মেহেদী আহমদ ভূঁইয়া, নাজমা আক্তার, ফাতেমা আক্তার শান্তা, তানজিল আজিজ, সাদমান নূর অনিক, নাজিয়া নূর, প্রান্ত পাল ও জেবিন সুলতানা তন্বী।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহমেদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এখনো ডাক্তার কর্মকর্তা-কর্মচারীসহ অনেকগুলো পদ শূন্য রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডাক্তারের যোগদান

আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬