০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি; অস্ত্রসহ গ্রেপ্তার-১

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রতিদিনের নিউজ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে নিজেকে কখনো র‌্যাবের সোর্স, কখনো ডিবি কিংবা র‌্যাবের অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ রয়েছে। চাঁদা না দিলে র‌্যাব বা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন।

এছাড়া বিভিন্ন র‌্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পেনগান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সিদ্ধিরগঞ্জে র‌্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি; অস্ত্রসহ গ্রেপ্তার-১

আপডেট সময় : ০২:৫২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬