ইসলামাবাদ ইউনিয়ন যুবদল নেতা শাকিব ব্যাপারীকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা
- আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩০

মতলব উত্তর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন যুবদল-এর যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব ব্যাপারীকে গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ফুল দিয়ে সংবর্ধনা জানান ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক আল আমিন পাটোয়ারী, প্রচার সম্পাদক তারেক মিয়াজী, ছাত্রদল নেতা সোহেল রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তারা শাকিব ব্যাপারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমে তার ভূমিকার প্রশংসা করেন।
নেতাকর্মীরা জানান, সংগঠনের প্রতি শাকিব ব্যাপারীর দীর্ঘদিনের সাংগঠনিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই সংবর্ধনার আয়োজন করা হয়। ভবিষ্যতেও তিনি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা শেষে শাকিব ব্যাপারী উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন-এর নির্দেশনা অনুযায়ী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান।


























