০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সাবেক কাউন্সিলর সাদরিলের

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশ ও দেশের বাইরের সকল ধর্মপ্রাণ মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল।

এক শুভেচ্ছা বার্তায় গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, রমজান মাস কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা, মোটকথা আত্মশুদ্ধির মাস এই রমজান। তিনি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাই মাহে রমজান মোবারক।

মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আল্লাহর বিশেষ নিয়ামত। এই মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাধ্যমে মানবজীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে। রমজানের রোজা মানুষকে কেবল সংযমী করে না, বরং অন্যায়, অবিচার ও অসৎ কাজ থেকে বিরত থাকার শিক্ষা দেয়।

সাদরিল আরও বলেন, মাহে রমজানের শিক্ষা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। ধনী-গরিব নির্বিশেষে সকলের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই পবিত্র মাসের মূল শিক্ষা।

তিনি দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি মুসলমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে সঠিকভাবে রোজা পালন, নামাজ, দোয়া ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করেন এবং এই মাসের বরকতে ব্যক্তি ও জাতীয় জীবনের সকল সংকট দূর করে দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মুসলিম উম্মাহকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সাবেক কাউন্সিলর সাদরিলের

আপডেট সময় : ০৮:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬