মতলববাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ড. মো. জালাল উদ্দিন এমপি
- আপডেট সময় : ০৮:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৭

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন এমপি। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস আমাদের মাঝে ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ যেন আমাদের এই পবিত্র মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন।
তিনি আরও বলেন, মতলববাসীর প্রতিটি ঘরে শান্তি ও সমৃদ্ধি আসুক এটাই আমার প্রত্যাশা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গঠন করতে পারি। রমজানের পবিত্রতা রক্ষা করে ইবাদত-বন্দেগির মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করে আলোকিত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।


























