মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সৈনিক দলের নেতা সুমন মুন্সি
- আপডেট সময় : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৩

প্রতিদিনের নিউজ :
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশ ও দেশের বাইরের সকল ধর্মপ্রাণ মুসলমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম মোস্তাফা সুমন মুন্সি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।
তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি, আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি।
মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাই মাহে রমজান মোবারক।



























