০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩৩ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এ কর্মসূচি সম্পন্ন হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ নবদিগন্তের এই কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন মানবিক কাজে পাশে থাকার আশ্বাস দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সংগঠনের সদস্যদের প্রচেষ্টায় এ মানবিক উদ্যোগটি সফল হয়েছে।

সংগঠনটির সদস্যরা আরো জানান, মানবসেবাই পরম ইবাদত এই মূলমন্ত্রকে সামনে রেখে কাজ করে যাবে ​নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠন।
আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থক হবে যখন সমাজের বিত্তবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন। বিশেষ করে প্রবাসীদের আন্তরিক সহযোগিতা আমাদের এই পথচলাকে আরও সহজ করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

নবদিগন্ত স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১২:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬