০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে মতলব পৌরসভা এলাকার দিঘলী নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন সাজু খানের স্ত্রী রিনা বেগম (৬৫) ও তাদের ছেলে এনামুল হক রাসেল (২৫)।

স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক জাহাঙ্গীর হোসেন খান জানান, বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের সঙ্গে পানির পাম্পের সংযোগ দিতে গিয়ে প্রথমে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, পুকুর থেকে পানি তুলে পাশের নতুন জায়গায় ফেলা বালুর ওপর দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক পাম্প বসানো হয়েছিল। পাম্প চালাতে মূল লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে এবং পাম্পটিও পুড়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বিদ্যুতের অবৈধ সংযোগের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের

আপডেট সময় : ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬