সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করায় ও আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক আলী আক্কাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুস সামাদ মাহমুদ, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির আব্দুল গফুর, ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, বিএনপি নেতা বাসেদ, আব্দুল খলিল, আসলাম, আব্দুর রহমান, হামু, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর ও সমাজ সেবক মিলন ভুঁইয়া প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না