০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

শপথের আগেই শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধি জিয়ারতে নবনির্বাচিত এমপি জালাল উদ্দিন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৫

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মমিনুল ইসলাম:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর কবর জিয়ারত করেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যান এ অবস্থিত তাঁদের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন তিনি। জিয়ারত শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি ড. জালাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং তাঁর আদর্শই বিএনপির রাজনীতির মূল প্রেরণা। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি বলেন, তাদের আদর্শ বুকে ধারণ করেই আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।

তিনি আরও জানান, চাঁদপুর-২ আসনের জনগণ তাকে যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। এলাকার উন্নয়ন, সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপি সহ সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম সরকার, সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদ হাসান টিপু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাজালাল প্রধান, যুগ্ম-আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

জিয়ারতকালে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, মাজার জিয়ারতের মাধ্যমে দলের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সংগঠনের কার্যক্রম গতিশীল হবে বলে তারা আশাবাদী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

শপথের আগেই শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধি জিয়ারতে নবনির্বাচিত এমপি জালাল উদ্দিন

আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬